এতিম আর অসহায় নারীদের জন্য কাজ করছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসেছে নির্ঝরের নতুন অ্যালবাম। নাম স্বপ্নমুখী। প্রকাশ করেছে সিডি চয়েস। অ্যালবামটি নিয়ে কথা বললেন নির্ঝর।অ্যালবামটির নাম ‘স্বপ্নমুখী’ কেন?আমার প্রথম অ্যালবাম বের হয় ২০০৩ সালে। তখন বিভিন্ন কারণে আমার মধ্যে হতাশা কাজ করছিল। নানা ধরনের নেতিবাচক ধারণা পোষণ করতাম। তাই অ্যালবামের নাম দিয়েছিলাম পোড়ামুখী। দুই বছর পর বের হয় দ্বিতীয়টি, নাম সূর্যমুখী। কারণ, তখন আমি উচ্চতর পড়াশোনার জন্য লন্ডন যাচ্ছি। হতাশার অন্ধকার সরে গিয়ে নতুন সূর্য দেখেছি। স্বপ্নমুখী বের হলো সাত বছর পর। এখন আমি অনেক স্বপ্ন দেখি। আর তার ছোঁয়া আছে গানগুলোতে।এই অ্যালবামে কে কে সুর করেছেন?বাসুদেব ঘোষ, হূদয় খান ও ইমরান। আমি নিজেও একটি গানের সুর করেছি। গানটির শিরোনাম ‘রিনিঝিনি পায়ে’। গানটির সংগীত পরিচালনা করেছেন ইমরান। আপনার পড়াশোনার খবর কী?লন্ডনে মার্কেটিং বিষয়ে এমবিএ করেছি। এরপর অক্সফোর্ড ব্রুকস বিশ্ববিদ্যলয়ে সিএ পড়েছি। এবার ডক্টরেট করতে যাচ্ছি। দেশের বাইরে একাধিক বিশ্ববিদ্যালয়ে বৃত্তির জন্য আবেদন করেছি। দেখা যাক। এখন আর কী করছেন?যেহেতু শিগগিরই পড়াশোনার জন্য আবার বাইরে যাব, তাই চাকরিতে যোগ দিচ্ছি না। তবে সাতক্ষীরায় আমার নানাবাড়িতে এতিম এবং চর এলাকায় অসহায় ও দুস্থ নারীদের পুনর্বাসনের জন্য কাজ করছি। নিজের যতটুকু সামর্থ্য আছে, তা দিয়েই এই কাজগুলো করছি।গান?মঞ্চে আর টিভি চ্যানেলগুলোতে গান করছি। দেশের বাইরে গান করতে যাচ্ছি। মাছরাঙা টিভিতে আগামী শুক্রবার ‘ইচ্ছে গানের দুপুর’ অনুষ্ঠানে গান করব।