এতিম শিশুদের সঙ্গে হোলি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দরিদ্র আর এতিম শিশুদের সঙ্গে হোলি খেলার আনন্দ ভাগাভাগি করলেন বিবেক ওবেরয়। মথুরার কাছে বৃন্দাবন নামের একটি এলাকায় গতকাল রোববার বিবেক শিশুদের সঙ্গে হোলি উত্সবে অংশ নেন। বিবেক জানিয়েছেন, এবারই প্রথম সত্যিকার হোলি উত্সব করলেন তিনি। বিবেক বললেন, ‘ওরা আমার গায়ে রং ঢেলেছে, আমিও ওদের গায়ে রং ঢেলেছি। আনন্দে নেচেছি। পুরো কাজটাই হয়েছে নদীর তীরে।’ এতিম বাচ্চাদের সঙ্গে সময় কাটানোর আনন্দের কথা এভাবেই বর্ণনা করেছেন বিবেক। ওয়েবসাইট।