এনটিভি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোবাইল কোর্ট নাটকে মোশাররফ করিম ও তিশা। এনটিভিতে ঈদের দিন রাত সোয়া ১১টায় প্রচারিত হবে নাটকটি। লিখেছেন ও পরিচালনা করেছেন মাসুদ সেজান
মোবাইল কোর্ট নাটকে মোশাররফ করিম ও তিশা। এনটিভিতে ঈদের দিন রাত সোয়া ১১টায় প্রচারিত হবে নাটকটি। লিখেছেন ও পরিচালনা করেছেন মাসুদ সেজান

আনন্দ
এনটিভিতে ঈদের দিন বেলা দুইটা ৩৫ মিনিটে প্রচারিত হবে টেলিছবি আনন্দ। লিখেছেন ও পরিচালনা করেছেন ফেরদৌস হাসান। অভিনয় করেছেন সুমাইয়া শিমু, সজল, সৈয়দ হাসান ইমাম, দিলারা জামান, আল মনসুর, প্রিসিলা পারভীন প্রমুখ। একটি পরিবার সুখে-শান্তিতেই ছিল। তাদের জীবনে আনন্দ যোগ করে এক আগন্তুক। সেই বাড়ির মেয়েটি বিশ্বাস হারিয়ে ফেলেছিল, সেই বিশ্বাসও ফিরিয়ে দেয় আগন্তুক; সঙ্গে দেয় সুন্দর হয়ে বাঁচার স্বপ্ন। এবার এই আগন্তুকের যাওয়ার পালা। তখনো সবাইকে আনন্দ দেয়। শুধু মেয়েটি হাসতে পারে না। 

মানিব্যাগ

এনটিভিতে ঈদের দিন থেকে সাত দিন সন্ধ্যা ছয়টা ৩৫ মিনিটে প্রচারিত হবে ধারাবাহিক নাটক মানিব্যাগ। লিখেছেন ও পরিচালনা করেছেন রেদওয়ান রনি। অভিনয় করেছেন মোশাররফ করিম, ফারুক আহমেদ, সুমাইয়া শিমু, মিশু সাব্বির, সুমন পাটওয়ারী, ঊর্মিলা প্রমুখ।

মতিন ও বাতেন—দুই বন্ধু বুঝতে পারে জীবনে অসৎভাবে নিজেদের প্রতিষ্ঠিত করার চিন্তা আসলে বৃথা। এবার পরিশ্রম করেই টাকা উপার্জন করতে হবে আর সৎ পথে চলতে হবে। ভাবনার মাঝে হঠাৎ ছেদ পড়ে, যখন দেখে রাস্তায় একটি মানিব্যাগ পড়ে আছে। যথারীতি দুজন দুজনের দিকে তাকায়। মানিব্যাগের ভেতর তারা কিছু টাকা পেল এবং ভাবল, এই পথে আর না।

কবির জন্য পাত্রী খোঁজা হচ্ছে

এনটিভিতে ঈদের তৃতীয় দিন রাত আটটা ১০ মিনিটে প্রচারিত হবে নাটক কবির জন্য পাত্রী খোঁজা হচ্ছে। লিখেছেন ফাহিম ইবনে সারওয়ার, পরিচালনা করেছেন দীপংকর দীপন। অভিনয় করেছেন ইরেশ যাকের, মীম, অপূর্ব মজুমদার, লায়লা হাসান, ডা. এজাজ, সুষমা সরকার প্রমুখ।

মাহি কবিতা লেখে আর ঘাস কাগজ নামে একটা সাহিত্য পত্রিকা সম্পাদনা করে। সারা দিন ফেসবুকে জনসংযোগ করে কাটায় আর মাঝেমধ্যে শাহবাগের আজিজ সুপার মার্কেটে যায়। তার জন্য পাত্রী খোঁজা হচ্ছে। পাত্রীপক্ষের প্রশ্ন, ছেলে কী করে? পাত্রপক্ষের উত্তর, কবি।

মধ্যরাতের গল্প

এক্লিপস নাটকের দৃশ্যে মম ও তাহসান। এনটিভিতে ঈদের দিন রাত আটটা ১০ মিনিটে প্রচারিত হবে নাটক এক্লিপস। লিখেছেন ও পরিচালনা করেছেন মাবরুর রশিদ।
এক্লিপস নাটকের দৃশ্যে মম ও তাহসান। এনটিভিতে ঈদের দিন রাত আটটা ১০ মিনিটে প্রচারিত হবে নাটক এক্লিপস। লিখেছেন ও পরিচালনা করেছেন মাবরুর রশিদ।


এনটিভিতে ঈদের পরদিন রাত আটটা ১০ মিনিটে প্রচারিত হবে নাটক মধ্যরাতের গল্প। লিখেছেন পান্থ শাহরিয়ার, পরিচালনা করেছেন নঈম ইমতিয়াজ নেয়ামুল। অভিনয় করেছেন আফজাল হোসেন, অপি করিম, শামসুল আলম বকুল প্রমুখ। অন্য সব রাতের মতো আজও আজমল সাহেব গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছেন। তিনি দাঁড়িয়ে আছেন কোনো এক ফ্লাইওভারের ঠিক মাঝখানে। হঠাৎ একটা গাড়ি এসে দাঁড়ায়। অবাক হয়ে আজমল এগিয়ে গিয়ে দেখেন ড্রাইভিং সিটে বসা একজন নারী। সে নিজেকে চলচ্চিত্রের নায়িকা মিতালি বলে পরিচয় দেয়। এরপর ফ্লাইওভারের ওপর দুজন এলোমেলো কথা বলতে শুরু করে। এরপর মধ্যরাতেই শুরু হয় এক অদ্ভুত খেলা।

টক শো মাস্টার
এনটিভিতে ঈদের পরদিন রাত সোয়া ১১টায় প্রচারিত হবে নাটক টক শো মাস্টার। লিখেছেন ও পরিচালনা করেছেন অনিমেষ আইচ। অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, ফারুক আহমেদ, ফারহানা মিঠু, মৌসুমী হামিদ, ইনামুল হক, ইরেশ যাকের, শর্মিলী আহমেদ প্রমুখ। জামান সাহেব একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। ছোটবেলা থেকেই বক্তব্য দিতে ভীষণ পটু তিনি। হালের টক শো কালচারের তিনি একজন জনপ্রিয় মুখ। প্রতিদিনই দেশের আর্থসামাজিক বিষয়ে বিভিন্ন টেলিভিশন ও রেডিওতে বক্তব্য দেন। তিনি ক্রমেই জনপ্রিয় হয়ে ওঠেন। জামান সাহেবের মতো এমন আরও কয়েকজন টক শো মাস্টার আছেন, যাঁরা টিভি সেটের সামনে বুলিবাজি করেন, কিন্তু ব্যক্তিজীবনে তার কিছুই বিশ্বাস করেন না। জামান সাহেবের স্ত্রী বারবার স্বামীকে এই মিথ্যার দুনিয়া থেকে বের হয়ে আসতে বলেন, কিন্তু জামান সাহেব সেসব কথা কানেই তোলেন না।

জ্যোৎস্না ও জল

এনটিভিতে ঈদের তৃতীয় দিন বেলা দুইটা ৩৫ মিনিটে প্রচারিত হবে টেলিছবি জ্যোৎস্না ও জল। লিখেছেন তৌকীর আহমেদ, পরিচালনা করেছেন আরিফ খান। অভিনয় করেছেন বিপাশা হায়াত, মাহফুজ আহমেদ, তারিন, হিল্লোল, আবুল হায়াত, মাসুদ আলী খান, ডলি জহুর প্রমুখ। জ্যোৎস্নার বিয়ে হয়েছে পাঁচ বছর। স্বামী তাজু আর শ্বশুর-শাশুড়িকে নিয়ে তার দিন সুখেই কাটছিল। কিন্তু শ্বশুর-শাশুড়ি বংশধরের চিন্তায় প্রায়ই জ্যোৎস্নার অপারগতার কথা তুলে ছেলে তাজুকে অস্থির করে তোলে। তারা তাজুকে দ্বিতীয় বিয়ের কথা বলে। তাজু বউকে খুবই ভালোবাসে। কিন্তু অসুস্থ বাবার অনুরোধে দ্বিতীয় বিয়ে করতে রাজি হয়। পাত্রী পাশের গ্রামের অভাবী ঘরের মেয়ে পারুল। চোখের জলে বুক ভাঙে জ্যোৎস্নার, কিন্তু স্বামীকে সে ভালোবাসে, অশ্রু লুকিয়ে সে নতুন বউয়ের বাসর সাজায়।