এনটিভি
অ্যাঙ্কর মফিজএনটিভিতে ঈদের দিন বেলা আড়াইটায় দেখানো হবে টেলিছবি অ্যাঙ্কর মফিজ। রচনা ও পরিচালনা করেছেন শিহাব শাহীন। অভিনয় করেছেন ইরেশ যাকের, অপূর্ব, ফারাহ রুমা, প্রাণ, মহিউদ্দিন বাহার প্রমুখ। মফিজউল্লা বিশ্বাস সম্ভাবনাময় একজন অনুষ্ঠান উপস্থাপক। শুধু একটা সুযোগের অপেক্ষা। বিভিন্ন পরীক্ষায় ব্যর্থ হতে হতে মফিজউল্লার ধারণা, ‘আসলে এরা কেউ কিছু বোঝে না, কিছু জানেও না...ঈর্ষাকাতর হয়ে এরা নতুনদের সুযোগ দিতে চায় না।’ বাসায় তারই মতো বোকা এক ভাগ্নে আছে। সে সব সময় মফিজের সঙ্গে থাকে, কারণে-অকারণে মামার প্রশংসা করে। মফিজ এখনো বিয়ে করেনি। তবে এ প্রসঙ্গে নানা জনের নানা মত।জি-ফ্যাক্টরএনটিভিতে ঈদের দিন রাত নয়টা ৪৫ মিনিটে দেখানো হবে অ্যাডভেঞ্চার গেম শো জি-ফ্যাক্টর। আনন্দ, উত্তেজনা ও রোমাঞ্চকর সাতটি গেম থাকবে অনুষ্ঠানে। আনন্দ আর বুদ্ধি প্রয়োগের পাশাপাশি শিক্ষণীয় ব্যাপারও আছে এখানে। বিজয়ী দলকে দেওয়া হবে ৫০ হাজার টাকা সমমূল্যের পুরস্কার। প্রযোজনা করেছেন জোনায়েদ-বিন-জিয়া। ৫.৫এনটিভিতে ঈদের দিন রাত সাড়ে ১১টায় দেখানো হবে নাটক ৫.৫। রচনা ও পরিচালনা করেছেন এজাজ মুন্না। অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, শর্মিলী আহমেদ, প্রিসিলা পারভীন, মীর সাব্বির, মোনালিসা।ছেলেটির আচরণ কারও কাছেই গ্রহণযোগ্য হয় না। মা-বাবাসহ সবাই বিরক্ত। তার অদ্ভুত আচরণের মধ্যে রয়েছে মাথায় হেলমেট পরে থাকা, বাড়ির খোলা জায়গায় দাঁড়িয়ে থাকা, টেবিলের নিচে গিয়ে আশ্রয় নেওয়া। অদ্ভুত এসব আচরণের জন্য ছেলেটির বিয়ে ভেঙে যাওয়ার উপক্রম হয়। অবশেষে সবাই আবিষ্কার করে, ছেলেটির এ রকম আচরণের কারণ হলো ভূমিকম্পভীতি।ইনসমনিয়াএনটিভিতে বৃহস্পতিবার বেলা আড়াইটায় দেখানো হবে টেলিছবি ইনসমনিয়া। লিখেছেন পান্থ শাহরিয়ার, পরিচালনা করেছেন অনিমেষ আইচ। অভিনয় করছেন বিপাশা হায়াত, শহীদুজ্জামান সেলিম, তারিন, আবুল হায়াত প্রমুখ।তরুণ আইনজীবী দীপ্তি অপেক্ষা করছে জেলের বাইরে। এটা তার জীবনের প্রথম মামলা। আর এটা একাই করতে হবে তাকে। মিস্টার রহমানের খুনের মামলা এবং আসামি তার স্ত্রী নায়লা রহমান। দীপ্তি আসামিপক্ষের হয়ে আদালতে দাঁড়াবে। নায়লা রহমানের সঙ্গে দেখা করতে এসেছে দীপ্তি। ধীর-স্থির নায়লাকে দেখে শুরুতে একটু চমকে গিয়েছিল দীপ্তি। মৃদু দু-চারটা শব্দে নায়লা প্রথম দিন বিদায় করে দীপ্তিকে। সারা রাত জেগে থাকে দীপ্তি। পরদিন ভোর হওয়ার আগেই দীপ্তি এসে হাজির হয় নায়লার সামনে। কিছু না বলার পক্ষে দৃঢ় অবস্থান নায়লার। এক-দুই-তিন করে চলতে চলতে নায়লা এবং দীপ্তির যেন এক যোগ সৃষ্টি হয়। বলতে শুরু করে নায়লা তার নিজের সম্পর্কে।ভালোবাসি তোমাকেইএনটিভিতে বৃহস্পতিবার রাত সোয়া আটটায় দেখানো হবে নাটক ভালোবাসি তোমাকেই। লিখেছেন কামরুল হাসান, পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। অভিনয় করেছেন মাহফুজ আহমেদ, তিন্নি, শর্মিলী আহমেদ ও মাসুদ আলী খান। অনিন্দ্য বাস্তববাদী হলেও তার মধ্যে রোমান্টিকতা একদমই কম নয়। আভা সারাক্ষণই বনলতা সেন কিংবা হৈমন্তী সেজে বসে আছে। কী দরকার কোমর বেঁধে রান্না করা, হাত মাখিয়ে ভাত খাওয়া। অফিস নিয়ে ব্যস্ত অনিন্দ্য রাতে বাসায় ফিরে খাবার পায় না। অনিন্দ্য ভাবে, আভাকে স্বপ্নের রোমান্টিক ভুবন থেকে ফিরিয়ে আনতে হবে। নতুবা তার অনুপস্থিতিতে আভা বাস্তবজীবনে হোঁচট খাবে। কিন্তু হায়! হোঁচট খেয়ে গেল অনিন্দ্য নিজেই।দ্বিধাএনটিভিতে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় দেখানো হবে নাটক দ্বিধা। রচনা ও পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। অভিনয় করেছেন তিশা, মৌসুমী, মোশাররফ করিম ও সিদ্দিকুর রহমান। দুই বোন—মৌসুমী ও তিশা। মোশাররফ ঘটনাক্রমে দুই বোনেরই ভালো বন্ধু হয়ে যায়। এর পরই তৈরি হয় অন্য একটি গল্প।ঈদ-কারিগরএনটিভিতে শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় দেখানো হবে ঈদ-কারিগর। প্রযোজনা করেছেন আলফ্রেড খোকন। অনুষ্ঠানে থাকবেন সেলিব্রিটিরা। থাকবে ঈদ উদ্যাপনের নেপথ্য ভূমিকা রাখা মানুষজনের কথা। যেমন—অডিও পেশায় ঈদ, নাটকে ঈদ, লেখকের ঈদ, সিনেমার এক্সট্রা শিল্পীদের ঈদ, গরুর দালালের ঈদ, গাছের গোড়া বিক্রেতার ঈদ, কামারের ঈদ, দর্জির ঈদ, টুপি-আতর বিক্রেতার ঈদ ইত্যাদি। চোখএনটিভিতে শুক্রবার রাত সোয়া আটটায় দেখানো হবে নাটক চোখ। লিখেছেন শফিকুর রহমান, পরিচালনা করেছেন হুমায়ুন ফরীদি। অভিনয় করেছেন হুমায়ুন ফরীদি, মৌ, লিটু আনাম, জিতু আহসান প্রমুখ। আনিস কারও চোখের দিকে তাকালে তার অতীত, ভবিষ্যৎ বা কোনো বিশেষ কথা বলে দিতে পারে। এই ক্ষমতার ব্যবহার সে খুব একটা করে না। একদিন তার সঙ্গে দেখা করতে আসে এক তরুণী। মেয়েটি নিজের ভবিষ্যৎ জানতে চায়। মেয়েটির চোখে চোখ রেখে আনিস বলল, তুমি আবার কারও প্রেমে পড়বে। কিছুদিন পর আনিসের সঙ্গেই মেয়েটির সম্পর্ক তৈরি হয়। ব্যাপারটি মেয়েটির ছেলেবন্ধু ভালোভাবে নিতে পারে না। সে আনিসের মুখোমুখি হয়। আনিস ছেলেটিকে বলল, শিগগিরই তুমি একটি খুন করবে। কিছুদিন পর অজ্ঞাত কারও হাতে নিহত হয় আনিস।ছবিওয়ালাএনটিভিতে শুক্রবার বেলা আড়াইটায় দেখানো হবে টেলিছবি ছবিওয়ালা। রচনা ও পরিচালনা করেছেন দীপংকর দীপন। অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, তিশা, শাহরিয়ার শুভ, মামুনুর রশীদ, কেয়া চৌধুরী, এজাজুল ইসলাম, তুষার খান ও মোনালিসা। মোহন ভ্রাম্যমাণ আলোকচিত্রী। বাইসাইকেলে তার ভ্রাম্যমাণ স্টুডিও। সেই সাইকেলে ক্যামেরা নিয়ে সে গ্রামে গ্রামে ঘুড়ে বেড়ায়। গ্রামের পথে ঘুরতে ঘুরতে দেখা হয় পরির সঙ্গে। পরি তাকে ছবি তুলে দেওয়ার প্রস্তাব দেয়। খুশি হয়ে রাজি হয় মোহন। এভাবে পরি ও তার পরিবারের সঙ্গে মোহনের ভালো সম্পর্ক তৈরি হয়। কিন্তু ছবির প্রয়োজন শেষ হওয়ায় পরির মা-বাবা মোহনের ওপর বিরক্ত হয়। মা তাকে এই বাসায় আসতে নিষেধ করে দেয়।