এনটিভিতে গ্রামীণফোনের রিয়েলিটি শো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দল পাঁচটি। সদস্য ১০ জন। চলতি পথে নানা সমস্যার মোকাবিলা করতে হয় তাঁদের। সমস্যা সমাধানের উপায়ও ছিল হাতের মুঠোয়। আর তা হলো অ্যান্ড্রয়েড ফোন ‘ক্রিস্টাল’! গত বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রামীণফোন তাদের এই নতুন পণ্যটির উদ্বোধন ঘোষণা করেছে। পণ্যটি জনপ্রিয় করার জন্য এক রিয়েলিটি শোর আয়োজন করেছে গ্রামীণফোন। নাম ‘গ্রামীণফোন অ্যান্ড্রয়েড মাস্টার’। একই সঙ্গে ঢাকার জিপি হাউসে অনুষ্ঠিত হলো এই রিয়েলিটি শোর উদ্বোধনী প্রদর্শনী। এনটিভিতে আজ থেকে শুরু হচ্ছে ‘গ্রামীণফোন অ্যান্ড্রয়েড মাস্টার’। ছয় পর্বের এই অনুষ্ঠান প্রচারিত হবে প্রতি শনিবার রাত সাড়ে ১১টায়।গ্রামীণফোনের উপমহাব্যবস্থাপক (মার্কেট কমিউনিকেশন) শওকত আলী বললেন, ‘অ্যান্ড্রয়েড সারা বিশ্বে জনপ্রিয় হওয়া সহস্রাধিক অ্যাপ্লিকেশন-সমৃদ্ধ একটি প্রযুক্তি। বাংলাদেশে এই প্রযুক্তি জনপ্রিয় করার উদ্যোগ নিয়েছে গ্রামীণফোন। এই লক্ষ্যেই তৈরি করা হয়েছে রিয়েলিটি শোটি। অনুষ্ঠানটির মধ্য দিয়ে এই প্রযুক্তির ব্যাপারে সবাই পূর্ণ ধারণা পাবে।’কী থাকছে ‘গ্রামীণফোন অ্যান্ড্রয়েড মাস্টার’ অনুষ্ঠানে? থাকছে পদে পদে নানা সমস্যা। প্রতিযোগীরা ওই সব সমস্যার সমাধান খুঁজে বের করবেন অ্যান্ড্রয়েড ফোন ক্রিস্টালের একাধিক সুবিধা, যেমন—জিপিএস নেভিগেটর, বার কোড রিডার, ই-বুক রিডার ইত্যাদির সাহায্য নিয়ে।