এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকীতে সারা দিন অনুষ্ঠান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে দেখানো হবে নাটক অন্তহীন। লিখেছেন মনসুর রহমান, পরিচালনা করেছেন কৌশিক শংকর দাশ। এ ছাড়া এনটিভিতে আজ সারা দিন দেখানো হবে নানা অনুষ্ঠান। বর্ষপূর্তি উপলক্ষে এনটিভি স্টুডিওতে আয়োজিত অনুষ্ঠানটি সরাসরি দেখানো হবে বিকেল সাড়ে পাঁচটায়। সন্ধ্যায় থাকছে ‘তারার সাথে তারার গল্প’। এখানে অংশ নিয়েছেন মোশাররফ করিম, রওনক হাসান, দীপঙ্কর দীপন, মাহাদী ও পুতুল। রাত সাড়ে ১১টায় দেখানো হবে আরেকটি নাটক প্রতিবিম্বনামা। এখানে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, ঈশিতা ও ইমন। দুপুর একটা ২৫ মিনিটে থাকবে গানের অনুষ্ঠান ‘মনের ঘুড়ি’। এখানে গান করেছেন ফাহমিদা নবী ও বাপ্পা মজুমদার। বিজ্ঞপ্তি।