এনটিভির বর্ষপূর্তিতে সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩ জুলাই ছিল এনটিভির অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে আজ মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান শুরু হবে রাত আটটায়। এনটিভির বর্ষপূর্তি উপলক্ষে তৈরি হয়েছে থিম সং। ‘আনন্দ আশা’ শিরোনামের গানটিতে অংশ নেবেন ক্লোজআপ ওয়ান তারকা, সুপার হিরো সুপার হিরোইন ও মার্কস অলরাউন্ডারের শিল্পীরা। অনুষ্ঠানে গান করবেন ফেরদৌসী রহমান ও শাকিলা জাফর, রুনা লায়লা ও আলমগীর; থাকবে নজরুলসংগীতের সঙ্গে সরোদের যুগলবন্দী; রাজ্জাকের জীবন ও কর্ম নিয়ে থাকবে একটি পর্ব। আরও থাকবে জুয়েল আইচের জাদু।পুরো অনুষ্ঠানটি এনটিভিতে সরাসরি দেখানো হবে।