এনডিটিভির অভিনব প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে নিষিদ্ধ করা হয়েছে ইন্ডিয়া’স ডটারস তথ্যচিত্রটি। নয়াদিল্লিতে ২০১২ সালে গণধর্ষণের শিকার ২৩ বছর বয়সী এক ছাত্রীর মৃত্যু ও মৃত্যু–পরবর্তী পরিস্থিতি তুলে ধরা হয়েছে বিবিসির এই তথ্যচিত্রে। কথা ছিল, ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে স্থানীয় সময় রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত অনুষ্ঠানটি প্রচার করবে তারা। আদালতের নিষেধাজ্ঞার কারণে ছবিটি আর প্রচার করতে পারেনি চ্যানেলটি। তবে তারা ইন্ডিয়া’স ডটারস প্রচারের জন্য নির্ধারিত সময়ে বন্ধ রাখে তাদের সম্প্রচার। পুরো এক ঘণ্টা পর্দায় ‘ইন্ডিয়া’স ডটারস’ লেখা আর প্রদীপের ছবি ভাসতে থাকে। আর সেই সঙ্গে স্ক্রলে আসতে থাকে দর্শক প্রতিক্রিয়া।

এনডিটিভির এই নীরব প্রতিবাদ প্রসঙ্গে টুইটারে চ্যানেলটির সম্পাদকীয় পরিচালক সোনিয়া সিং লেখেন, ‘আমরা চিৎকার করব না, কিন্তু আমাদের কণ্ঠ ঠিক শোনা যাবে সবখানে।’ বিবিসি।