এন্ড্রু বিরাজ পেলেন ওয়ার্ল্ড প্রেস ফটো অ্যাওয়ার্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রয়টার্স বাংলাদেশের আলোকচিত্র সাংবাদিক এন্ড্রু বিরাজ সম্প্রতি ওয়ার্ল্ড প্রেস ফটো অ্যাওয়ার্ড-২০১১ অর্জন করেছেন। ১৯ সদস্যের জুরি বোর্ড ১২ ফেব্রুয়ারি ওয়ার্ল্ড প্রেস ফটো ফাউন্ডেশনের পক্ষে আমস্টারডামে ‘ডেইলি লাইফ ক্যাটাগরি’তে তৃতীয় স্থান অর্জনকারী হিসেবে তাঁর নাম ঘোষণা করে।এন্ড্রু বিরাজ যে ছবিটির জন্য পুরস্কৃত হয়েছেন তা হচ্ছে ঢাকার কাছের একটি রেলস্টেশনে ঈদের সময়ের অতিরিক্ত যাত্রীবাহী ট্রেনের ছবি। আগামী ৭ মে আমস্টারডামে অনুষ্ঠেয় এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে বিরাজ সম্মানজনক এ পুরস্কার গ্রহণ করবেন। জুরি বোর্ড ২৩টি দেশের ৫৫ জন ফটোসাংবাদিকের হাতে নয়টি ক্যাটাগরিতে পুরস্কার তুলে দেবে। বিজ্ঞপ্তি।