এপ্রিল মাসের প্রথম শুক্রবার টুইনস ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্যাটেলাইট চ্যানেল দেশ টিভির প্রতি রোববারের নিয়মিত অনুষ্ঠান `আমরা দুজন দেখতে কেমন'-এ অংশগ্রহণকারী যমজদের উদ্যোগে গঠিত হলো `টুইনস কমিউনিটি বাংলাদেশ' নামের একটি সংগঠন। গত শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল মাঠে যমজদের এক আড্ডায় সংগঠনটি আত্মপ্রকাশ করে। এই অনুষ্ঠানে যমজদের পাশাপাশি তঁাদের অভিভাবকেরাও যোগ দেন। অনুষ্ঠানকে কেন্দ্র করে কয়েকটি যমজ জুটি একটি বিশেষ দিবস নির্ধারণের জন্য গঠন করে `টুইনস কমিউনিটি বাংলাদেশ'।আড্ডায় প্রতিবছরের এপ্রিল মাসের প্রথম শুক্রবারকে টুইনস ডে হিসেবে ঘোষণা করা হয়। টুইনস কমিউনিটি বাংলাদেশ নিজেদের সুবিধা-অসুবিধা বিনিময়ের পাশাপাশি সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দঁাড়াবে বলেও আড্ডায় মত পোষণ করা হয়।উলে্লখ্য, গত বছরের ১৮ এপ্রিল থেকে দেশ টিভিতে শুরু হয় `আমরা দুজন দেখতে কেমন' নামের এ অনুষ্ঠান। এ পর্যন্ত অনুষ্ঠানে প্রায় ৩০টি যমজ জুটি অংশ নিয়েছে।