এপ্রিলে মিলা-কুচারের বিয়ে!
চলতি বছরের এপ্রিলেই লস অ্যাঞ্জেলেসে বিয়ে করবেন বলে ঠিক করেছেন হলিউডের তারকা অভিনেতা মিলা কুনিস ও অ্যাস্টন কুচার। এ সময়ের মধ্যেই সাবেক স্ত্রী ডেমি মুরের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যাবে বলে আশা করছেন কুচার। ডেমি মুরের সঙ্গে দাম্পত্যের অবসানের পর হলিউডের আরেক অভিনেত্রী ‘ব্ল্যাক সোয়ান’ খ্যাত মিলা কুনিসের প্রেমে মজেছিলেন অ্যাস্টন কুচার। ২০১২ সাল থেকেই তাঁদের ঘনিষ্ঠতার শুরু। একসঙ্গে মধুর সময় পার করার পর এবারে বিয়ে করতে চলেছেন ৩৪ বছর বয়সী কুচার।এ প্রসঙ্গে যুক্তরাজ্যের মোর ম্যাগাজিন জানিয়েছে, অ্যাস্টন কুচার এরমধ্যে ২৯ বছর বয়সী মিলা কুনিসকে নিজের পরিবারের সদস্যদের সঙ্গে পরিচয়ও করিয়ে দিয়েছেন।প্রসঙ্গত, ২০১২ সালে ছয় বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটে ডেমি মুর ও অ্যাস্টন কুচার দম্পতির। গত বছরের সেপ্টেম্বর থেকে তাঁদের দাম্পত্য কলহের ব্যাপারে সংবাদমাধ্যমে নানা গুঞ্জন শোনা গিয়েছিল। চিলির এক তরুণীর সঙ্গে কুচারের প্রেমের সম্পর্কের খবর প্রকাশিত হওয়ার পর তাঁদের এই দাম্পত্য কলহের সূত্রপাত।অস্কারজয়ী অভিনেত্রী ডেমি মুর হলিউড তারকা ব্রুস উইলিসের সঙ্গে ১৩ বছরের দাম্পত্যের পর ২০০০ সালে আলাদা হয়ে যান। ব্রুসের সঙ্গে বিচ্ছেদের পর ডেমি মুর ২০০৫ সালে কুচারকে বিয়ে করেন।