এফএফএসবির নতুন সভাপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে সক্রিয় চলচ্চিত্র সংসদগুলোর সমন্বয়কারী সংগঠন ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের (এফএফএসবি) নতুন সভাপতি মনোনীত হয়েছেন মানজারে হাসীন। জানা গেছে, বরেণ্য এই চলচ্চিত্র নির্মাতা ও চলচ্চিত্র আন্দোলনের সক্রিয় কর্মী মানজারে হাসীন এ ব্যাপারে তাঁর সম্মতি দিয়েছেন। বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্ব বাদল রহমানের মৃত্যুতে সম্প্রতি এই পদটি শূন্য হয়। এদিকে এফএফএসবি সূত্রে জানা গেছে, ১৮ জুন বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সঙ্গে যৌথভাবে এক নাগরিক শোকসভার আয়োজন করেছে সংগঠনটি।