এফডিসিতে এক চক্কর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত সোমবার সকালে এফডিসিতে অনেক মানুষের আনাগোনা। এফডিসির ভেতরে ঢুকতেই চোখে পড়ল বিভিন্ন সিনেমার অনেক বড় বড় ব্যানার। অসংখ্য গাড়ি সারি সারি করে রাখা হয়েছে এফডিসিতে। অমল বোসের মৃত্যুসংবাদ জানার পর অনেকেই মনে করেছেন, যদি মরদেহ এফডিসিতে নিয়ে আসা হয়, তবে তাঁরা শেষ দেখাটা দেখবেন।দুপুর পর্যন্ত জানা গেল মরদেহ আসবে কি আসবে না, তা এখনো নিশ্চিত নয়। অনেকেই চলে গেলেন। মুক্তিযোদ্ধা জসিম ফ্লোরে গিয়ে দেখা গেল, চোখ-ধাঁধানো মরিচবাতি। ফ্লোর জুড়ে বিশাল সেট তৈরি করেছেন শীশ মনোয়ার। তিনি তাঁর প্রযোজনায় ছোট একটা ভালোবাসা ছবির একটি আইটেম গানের শুটিং করাচ্ছেন। পরিচালক মনতাজুর রহমান আকবরের দেখা নেই তখনো। নৃত্য পরিচালক মাসুম বাবুল ক্যামেরার মনিটরে বসে দৃশ্যায়ন দেখছেন আর নাচের নির্দেশনা দিচ্ছেন পরিচালক সাইফ খান।সেটের মধ্যে একটি দোলনা টানানো হয়েছে। সেই দোলনায় কে বসবে? এই প্রশ্নটা অনেকেরই মনে? ক্যামেরাম্যান পনির যখন বললেন, লাইট রেডি, তখনি রূপসজ্জা কক্ষ থেকে নিয়ে আসা হলো বিপাশাকে। জানা গেল, বিপাশা আইটেম গান করছেন। চমকে ওঠার মতোই খবর বটে! গিয়ে দেখা গেল, না বিপাশা হায়াত নন, এসেছেন লাক্স চ্যানেল আই সুপার স্টার তারকা প্রতিযোগিতার বিপাশা।লাইট জলে উঠল, ফ্লোরটিকে দেখে মনে হলো বিদেশি ছবির কোনো শুটিংয়ের ফ্লোর। শুরু হলো মিউজিক। নৃত্য পরিচালকের দেখিয়ে দেওয়া মুদ্রায় বিপাশা কাজ করলেন। একবার, দুবার, তিনবারে দৃশ্যটি ওকে হলো।এই গানটি সিনেমার আইটেম গান হিসেবে ব্যবহার করা হবে। বম্বের মতো এখন ঢাকার ছবিতেও শুরু হয়েছে আইটেম গানের ব্যবহার।সেখান থেকে বেরিয়েছি যখন, তখন বিকেলের আলো নিভে যাচ্ছে। শিল্পী সমিতির সভাপতি শাকিব খান ডাবিং শেষ করে ফিরে যাচ্ছেন। তাঁর পেছনে পেছনে অনেকেই হাঁটছেন। সামনে তাঁদের সমিতির বনেভাজন। সেসব নিয়েই এখন তাঁরা অনেক ব্যস্ত।