এফডিসিতে হাসান মাসুদ !

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মেড ইন বাংলাদেশ’ চলচ্চিত্রে হাসান মাসুদ একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছিলেন। ছয় বছর পর সেই হাসান মাসুদই আরেকটি ছবিতে পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন। তবে এই চলচ্চিত্র তিনি সাধারণত যে ধরনের ছবিতে অভিনয় করেন—তার থেকে আলাদা। মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘ছোট্ট সংসার’ নামের এই ছবিটি ‘এফডিসি ঘরানা’য় নির্মিত হাসান মাসুদের প্রথম ছবি। ২০০৩ সালে ‘ব্যাচেলর’ ছবি দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয়েছিল এই জনপ্রিয় অভিনেতার। এই আট বছরে তিনি মেড ইন বাংলাদেশ ছাড়াও ২০১০ সালে নোমান রবিন পরিচালিত একটি ছবিতেও অভিনয় করেছিলেন। ছবিটির নাম ‘কমন জেন্ডার’। এতে হাসান মাসুদ একটি গানেও কণ্ঠ দিয়েছিলেন। তবে ছবিটি এখনো মুক্তি পায়নি।হাসান মাসুদ নিজেও এফডিসি ঘরানার ছবি সংসারে অভিনয় করতে পেরে দারুণ উচ্ছ্বসিত। তিনি বলেন, ‘আমি আগে কখনো এফডিসির নির্মাতাদের অধীনে কাজ করিনি। তাই এটি আমার জন্য একেবারেই নতুন এক অভিজ্ঞতা। তিনি আরও বলেন, ‘এই ছবিতে সবাই আমাকে একটু অন্যরূপে দেখতে পাবেন।’গত শনিবারই ‘ছোট্ট সংসার’ ছবির শুটিংয়ের কাজ শেষ হয়েছে। এখন কেবল ডাবিংটাই বাকি। আরও কিছু এফডিসির ছবির প্রস্তাব তাঁর কাছে রয়েছে বলে জানালেন হাসান মাসুদ। তিনি বলেন, ‘বেশ কয়েকজন পরিচালকের সঙ্গে কথা হচ্ছে। এখনো চূড়ান্ত কিছু হয়নি। দেখা যাক সামনে কী হয়।’এদিকে আগামী ৯ মে নাটকের শুটিংয়ে মালয়েশিয়া যাবেন মাসুদ। সেখানে একটি এক ঘণ্টার নাটক ও ২৬ পর্বের একটি ধারাবাহিকের কাজ করবেন তিনি। এক ঘণ্টার নাটকটির নাম ‘নাটক নিয়ে নাটক’। আগামী ঈদে এটি প্রচারিত হবে। ধারাবাহিকটির নাম এখনো ঠিক হয়নি বলেই তিনি জানালেন।