এফবিআইয়ের প্রধান ডিক্যাপ্রিও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এফবিআইয়ের (ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন) সাবেক প্রধান জে এডগার হুভারের ভূমিকায় অভিনয় করতে চলেছেন লিওনার্দো ডিক্যাপ্রিও। বর্ষীয়ান পরিচালক ক্লিন্ট ইস্টউড পরিচালনা করবেন হুভারের জীবনভিত্তিক এই ছবি। এটিই হবে ক্লিন্ট ইস্টউডের ছবিতে ডিক্যাপ্রিওর প্রথম কাজ। এখনো নাম নিশ্চিত না হওয়া এই ছবির শুটিং শুরু হবে এ বছরের শেষ দিকে। ছবিটির চিত্রনাট্য লিখছেন মিল্ক ছবির চিত্রনাট্যকার ডাস্টিন ব্ল্যাক। এডগার হুভার ছিলেন এফবিআইয়ের প্রথম পরিচালক। ১৯৭২ সাল পর্যন্ত এফবিআইয়ের পরিচালক হিসেবে নিযুক্ত ছিলেন তিনি। ওয়েবসাইট।