এবং তারপর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যানেল আইতে আজ সন্ধ্যা সাতটা ৫০ মিনিটে প্রচারিত হবে নাটক এবং তারপর। রাবেয়া খাতুনের গল্প থেকে নাট্যরূপ দিয়েছেন আহমেদ শাহাবুদ্দীন, পরিচালনা করেছেন মাজহারুল ইসলাম। অভিনয় করেছেন মাহফুজ আহমেদ, তানিয়া আহমেদ, ডলি জহুর প্রমুখ।পল্লব ও শ্রাবন্তী স্বামী-স্ত্রী। রনি ও রিমাকে নিয়ে তাদের সুখের সংসার। এক সড়ক দুর্ঘটনায় পল্লবের মৃত্যু সব ওলটপালট করে দেয়। শ্রাবন্তী নানা সমস্যার মুখোমুখি হয়। একসময় সে নিঃসঙ্গ হয়ে যায়। তার জীবনে আসে আবির। লিসাকে বিয়ে করে আবির একসময় বিদেশে পাড়ি জমিয়েছিল। তাদের ছাড়াছাড়ি হয়ে গেছে। বিদেশ থেকে ফিরে আসে আবির। চাকরি নেয়। শ্রাবন্তী আর আবিরের স্বপ্ন কি শেষ পর্যন্ত বাস্তবে কোনো রূপ পাবে?