এবার অডিও সিডিতে 'গল্পগুচ্ছ'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রবীন্দ্রনাথ ঠাকুরের পুরো ‘গল্পগুচ্ছ’ এবার শোনা যাবে অডিও সিডিতে। পয়লা বৈশাখ উপলক্ষে রবীন্দ্রনাথ ঠাকুরের সমগ্র গল্পগুচ্ছ পাঠ শিরোনামে অ্যালবামটি প্রকাশ করেছে ভারতে ভাবনা রেকর্ডস। এই অ্যালবামে ৫০টি অডিও সিডিতে রয়েছে ৯৫টি গল্প।
গল্পগুলো পাঠ করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, বিভাস চক্রবর্তী, রমানন্দ বন্দ্যোপাধ্যায়, জগন্নাথ বসু, পার্থ ঘোষ, ঊর্মিমালা বসু, রঞ্জন বন্দ্যোপাধ্যায়, শঙ্করলাল ভট্টাচার্য, সব্যসাচী চক্রবর্তী, ব্রততী বন্দ্যোপাধ্যায়, পবিত্র সরকার, প্রদীপ ঘোষ, গৌরী ঘোষ, সুপ্রিয় ঠাকুর, কৃষ্ণা বসু, বিজয়লক্ষ্মী বর্মণ, সুগত বসু, প্রমিতা মল্লিক, শাশ্বতী গুহঠাকুরতা, শ্রাবণী সেন, বিশ্বজিৎ চক্রবর্তী, কৌশিক সেনসহ আরও অনেকে।
অনন্য এই অ্যালবামটি ঢাকায় এনেছে বড় মগবাজারের দ্য গ্র্যান্ড প্লাজার ইউনিভার্সেল মিউজিক ও ২/বি এলিফ্যান্ট রোডের গানের ডালি।