এবার অতিথি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অভিনয় করেছেন, বিভিন্ন দেশে গিয়েছেন। জাতীয় কিংবা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গিয়ে ছবি দেখেছেন। আবার আন্তর্জাতিক নাট্যোৎসবে অংশও নিয়েছেন। কিন্তু এবারই প্রথম কোনো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আমন্ত্রিত অতিথি হওয়ার সুযোগ পেলেন চঞ্চল চৌধুরী। ভারতের গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছেন তিনি।চঞ্চল বললেন, ‘এমন একটি বড় উৎসবের আমন্ত্রণ পাওয়াটা অবশ্যই আমার জন্য অনেক আনন্দের। উৎসবে আমার অভিনীত চলচ্চিত্র মনের মানুষ দেখানো হচ্ছে।’গৌতম ঘোষ পরিচালিত যৌথ প্রযোজনায় নির্মিত মনের মানুষ ছবিটি ৩ ডিসেম্বর ঢাকা ও কলকাতায় মুক্তি পাচ্ছে। চঞ্চল জানান, কলকাতায় ছবিটির উদ্বোধনী প্রদর্শনীতেও অংশ নেবেন তিনি।