এবার অভিনয়ে ইশানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাক্স-চ্যানেল আই সুপারস্টার মেহজাবিন অভিনীত প্রথম নাটকটি প্রচারিত হলো গতকাল রোববার। একই প্রতিযোগিতায় প্রথম রানার-আপ ইশানা আজ অভিনয় করছেন টেলিছবিতে। নাম ফিরিয়ে দিলাম পৃথিবী। এর পরিচালক তন্ময় তানসেন জানালেন, মুন্সিগঞ্জের লৌহজংয়ে পদ্মা নদীর ওপরে পদ্মা রিসোর্টে আজ থেকে টানা চার দিন কাজ হবে এই টেলিছবির। এটিই ইশানার প্রথম কাজ। তাই তাঁর অনুভূতিটাও একটু অন্য রকম। তিনি বললেন, ‘খুব ভালো লাগছে। কতটা ভালো লাগছে, তা বলে বোঝাতে পারব না। ছবির গল্পটা চমত্কার। আর যেখানে শুটিং হবে, সেই জায়গাটা অনেক সুন্দর।’টেলিছবিতে নিজের চরিত্র প্রসঙ্গে ইশানা জানান, এক খুনির সঙ্গে পুলিশ কর্মকর্তার প্রেম হয়। বিপরীতমুখী দুজন মানুষের সম্পর্ক, আবেগ, অনুভূতি—তাদের গল্প নিয়েই পুরো টেলিছবি। এতে তাঁর সঙ্গে অভিনয় করবেন সজল। তন্ময় জানান, টেলিছবিটি মার্চ অথবা এপ্রিল মাসে চ্যানেল আইয়ে প্রচারিত হবে।