এবার অর্থহীনের ‘অসমাপ্ত টু’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৮ সালে বেরিয়েছিল অর্থহীনের সর্বশেষ অ্যালবাম অসমাপ্ত। এরপর তিন বছর বিরতি। অক্টোবর মাসে আসছে অর্থহীনের নতুন অ্যালবাম অসমাপ্ত টু। অ্যালবামের বেশির ভাগ গানের কথা লিখেছেন অর্থহীন ব্যান্ডের সুমন। সবগুলো গানের সুর ও সংগীত করেছে অর্থহীন। গানগুলোর মধ্যে রয়েছে সফ্ট রক, হার্ড রক ও হেভি মেটাল ধাঁচের গান। অর্থহীনের কণ্ঠশিল্পী সুমন বললেন, ‘শুরুতে অ্যালবামটির গানগুলো শোনা যাবে মুঠোফোনে। এরই মধ্য্যে বাংলালিংকের সঙ্গে আমাদের আলোচনা চূড়ান্ত হয়েছে। বাংলালিংকের মিউজিক স্টেশনে গানগুলো প্রথম এক মাস শ্রোতারা শুনতে পাবেন। এরপর অ্যালবামটি অডিও সিডি আকারে প্রকাশ করা হবে।’ সুমন জানান, অসমাপ্ত টু অ্যালবামে ‘অদ্ভুত সেই ছেলেটি’ গানের প্রিক্যুয়েল এবং ‘সূর্য’, ‘নিকৃষ্ট’ ও ‘আনমনে’ গানের সিক্যুয়েল থাকবে। বাংলালিংক নিবেদিত অসমাপ্ত টু অ্যালবামের গানগুলো নিয়ে অর্থহীন ব্যান্ডের সব সদস্যই বেশ আশাবাদী। অর্থহীন ব্যান্ডের অন্য অ্যালবামগুলো হলো ত্রিমাত্রিক (২০০০), বিবর্তন (২০০১), নতুন দিনের মিছিলে (২০০২), ধ্রুবক (২০০৩) ও অসমাপ্ত (২০০৮)।