এবার অ্যাভাটার থিম পার্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হলিউডের ২০০৯ সালের ব্যবসাসফল ছবিগুলোর অন্যতম জেমস ক্যামেরন পরিচালিত ‘অ্যাভাটার’। এবার ছবিটির অনুকরণে তৈরি হবে একটি থিম পার্ক। ফ্লোরিডার ওয়াল্ট ডিজনি ওয়ার্ল্ডে এই থিম পার্কটি তৈরি করা হবে। থিম পার্কটি নির্মাণের জন্য এরই মধ্যে ডিজনি তাদের পরিকল্পনা শুরু করেছে। পার্কজুড়েই থাকবে প্রাণীদের এক বিশাল রাজ্য। দ্য হিন্দু জানিয়েছে, জেমস ক্যামেরনের অ্যাভাটার থিম পার্কের নির্মাণকাজ ২০১৩ সালের মধ্যেই শুরু হবে। জানা গেছে, পুরো স্থাপনাটি নির্মাণ করতে ৪০০ মিলিয়ন ডলার ব্যয় ধরা হয়েছে।ক্যামেরন বলেন, থিম পার্কটিতে অত্যাধুনিক প্রযুক্তির ছোঁয়া থাকবে। এতে দর্শনার্থীরা প্রবেশ করা মাত্রই ‘অ্যাভাটার’ ছবিটিতে যে ধরনের কাল্পনিক বিশ্ব দেখানো হয়েছে, সে রকমের একটি জগত্ সম্পর্কে ধারণা পাবেন।২৩ কোটি ৭০ লাখ ডলার ব্যয়ে নির্মিত জেমস ক্যামেরনের ‘অ্যাভাটার’ ছবিটি ২০১০ সালের জানুয়ারি পর্যন্ত আয় করে প্রায় ২০৩ কোটি ৯৫ লাখ ডলার।