এবার আ স্লামডগ মিলিওনিয়ার গোজ ড্যান্সিং
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিল তো পাগল হ্যায় ছবির ড্যান্স কোরিওগ্রাফার শ্যামক ডাবর এবার ছবি পরিচালনায় আসছেন। তাঁর ছবিটির নাম আ স্লামডগ মিলিওনিয়ার গোজ ড্যান্সিং। ছবির গল্প মুম্বাইয়ের ধারাভি বস্তির ছেলেমেয়েদের নিয়ে। শ্যামকের এমন গল্প বেছে নেওয়াকে অনেকে এক ধরনের চমক মনে করছে। অস্কার পুরস্কার পাওয়া স্লামডগ মিলিওনিয়ারের জনপ্রিয়তার কথা মাথায় রেখেই ছবিটির নাম আ স্লামডগ মিলিওনিয়ার গোজ ড্যান্সিং রাখা হয়েছে বলে করা হচ্ছে। আর তাই ধারাভির ছেলেমেয়েদের ড্যান্স প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য প্রস্তুত করা হচ্ছে। এ নিয়ে পরিচালককে দিনরাত কঠোর পরিশ্রমও করতে হচ্ছে। পরিচালক সূত্রে জানা গেছে, শহিদ কাপুর আর রুশলান মমতাজকে ছবিটিতে চূড়ান্ত করা হয়েছে।