এবার আইটেম গানে সানি লিওন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘জিসম ২’ ছবি দিয়ে এরই মধ্যে আলোচনায় এসেছেন ভারতীয় বংশোদ্ভূত কানাডীয় মডেল ও অভিনেত্রী সানি লিওন। সম্প্রতি এক খবরে জিনিউজ ব্যুরো জানিয়েছে, ওই ছবিতে সানির আবেদনময়ী উপস্থিতির পর এবার তাঁকে ‘শুটআউট অ্যাট ওয়াডালা’ ছবির একটি আইটেম গানে দেখা যাবে।ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ক্রাইম থ্রিলারধর্মী ‘শুটআউট অ্যাট ওয়াডালা’ ছবির একটি আইটেম গানে অংশ নেবেন সানি লিওন। হুসেইন জাইদির ‘ডোংরি টু দুবাই—সিক্স ডিকেডস অব দ্য মুম্বাই মাফিয়া’ বই অবলম্বনে নির্মিত হচ্ছে ছবিটি। প্রসঙ্গত, ‘জিসম ২’ মুক্তির পর একতা কাপুরের ‘রাগিণী এমএমএস ২’ ছবির কেন্দ্রীয় চরিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন সানি লিওন। বলিউডে থিতু হওয়ার লক্ষ্যে আগামী দুই-তিন বছর ভারতেই থাকতে চান সাবেক এ পর্নো তারকা।