এবার আমি উপস্থাপনা করছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশ টিভিতে আজ সন্ধ্যায় শুরু হচ্ছে ‘যা কিছু প্রথম’। নতুন এ অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন বিজরী বরকতউল্লাহ। পরিচালনা করছেন ফরিদা লিমা। কথা হলো বিজরীর সঙ্গে।‘যা কিছু প্রথম’ অনুষ্ঠানটি নিয়ে কিছু বলুন।তারকাদের জীবনে ঘটে যাওয়া নানা ঘটনার প্রথম অভিজ্ঞতা যেমন—প্রথম কাজ, প্রথম ভালো লাগা, প্রথম প্রেমে পড়া, প্রথম স্বপ্নের কথা, প্রথম স্কুল পালানো, প্রথম বৃষ্টিতে ভেজা, প্রথম রান্নাঘরে, প্রথম উপহার, প্রথম ঝগড়া, প্রথম রোজগার, প্রথম ক্যামেরার সামনে দাঁড়ানো, প্রথম নাটক, চলচ্চিত্র, গান, নাচসহ আরও নানা বিষয়। এসব নিয়ে কথা বলেন আমন্ত্রিত অতিথিরা। আজ থাকছেন গিয়াসউদ্দিন সেলিম ও তিন্নি। তবে পরের অনুষ্ঠানগুলোতে একজন করে অতিথি থাকবেন। এরই মধ্যে এসেছেন রিচি, বিন্দু ও মিলা।সব তারকার প্রথম অভিজ্ঞতার কথা শুনছেন। আপনার প্রথম অভিজ্ঞতার কথা কিছু বলেছেন?আগে বলে রাখি, আমি কিন্তু এবারই প্রথম উপস্থাপনা করছি। তবে নিজের কথা নয়, আমি এখানে অতিথিদের কথাই বেশি শুনি। এ অনুষ্ঠানটি প্রথম পরীক্ষামূলকভাবে তৈরি করা হয়েছিল ঈদের জন্য। শুনেছি, তখন দেশ টিভির টক শোগুলোর মধ্যে এটি খুব জনপ্রিয় হয়েছিল। তাই কর্তৃপক্ষ অনুষ্ঠানটি নিয়মিত করার সিদ্ধান্ত নেয়। তবে কাজটা আমার কাছে খুব আকর্ষণীয় মনে হয়েছে।এখন তো একই চ্যানেলে আপনার অভিনীত ‘মেট্রো’ ধারাবাহিকটি দেখানো হচ্ছে।হ্যাঁ, এ নাটকে আমি সিজোফ্রেনিক রোগী। ধীরে ধীরে দর্শক বুঝতে পারবে, আমার আচরণ একটু অস্বাভাবিক। তবে কেন আমার এ অবস্থা হলো, তাও একসময় বেরিয়ে আসবে।ঈদের কোনো কাজ করেছেন?হ্যাঁ, এই তো কয়েক দিন আগে সিলেটের মৌলভীবাজারে একটা নাটকের কাজ করে এলাম। নাম ইতি এবং মেহোলির গল্প। শঙ্খ দাশগুপ্তের নাটক। এতে আমার সঙ্গে আরও ছিলেন পার্থ বড়ুয়া। এবারই প্রথম ওনার সঙ্গে অভিনয় করেছি।বিনোদন প্রতিবেদক