এবার আমি পরিচালনা করব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্ধু আমার। ফেরদৌস হাসানের ধারাবাহিক নাটক। প্রচারিত হবে আজ রাতে, এনটিভিতে। এই নাটকে অভিনয় করছেন অপূর্ব। আজকের কথোপকথন তাঁর সঙ্গে।অপূর্বর ঈদ এবার কেমন হবে?ভালো। গত বছর দুয়েকের তুলনায় এবার আমি খুব সিরিয়াস। কাজও করেছি অনেক। গোটা বিশেক তো হবেই। চয়নিকা চৌধুরীর নাটক আর টেলিছবি মিলিয়ে সাতটি, আরও কাজ করেছি ফেরদৌস হাসান, এস এ হক অলীক, মুরাদ পারভেজ, শিহাব শাহীন, আনোয়ার হোসেন বুলুর নাটক ও টেলিছবিতে।আপনার কাছে কোন কাজটি একটু অন্য রকম বলে মনে হয়েছে?মুরাদ পারভেজের পলেস্তারা খুব ভালো হয়েছে। ফেরদৌস হাসানের এক জোনাকী আমি মনে করি দর্শকের মন ছুঁয়ে যাবে। কারণ, গল্পটি তেমনই। সব সময় যে ধরনের কাজ করি, তা থেকে চয়নিকা চৌধুরীর প্রজাপতির রং, বৃষ্টি এবং তুমি একটু আলাদা। তবে শিহাব শাহীনের অ্যারেঞ্জ ম্যারেজ টেলিছবিটিকেও কিন্তু বাদ দিতে পারব না।‘বন্ধু আমার’ ধারাবাহিকটি তো অনেক দিন ধরে প্রচারিত হচ্ছে। নাটকটির গল্প কোথায় শেষ হবে?তা তো বলতে পারছি না। ফেরদৌস হাসান ভালো বলতে পারবেন। প্রায় এক বছর ধরে কাজ করছি। শুনেছি, এবার নাকি আমরা শেষ লটের কাজ করব। আবার তা না-ও হতে পারে। চ্যানেল কর্তৃপক্ষ যদি পর্ব বাড়াতে বলে, তাহলে আরও বড় হবে। গল্পে নতুন নতুন ভাবনা যুক্ত হবে।পরিচালক অপূর্বকে দর্শক কবে পাচ্ছেন?শিগগিরই। সেপ্টেম্বর মাসের শেষ দিকে প্রথম পরিচালনা করব। টেলিছবি, নাম ব্যাক ডেটেড। তিন বছর ধরে প্রস্তুতি নিচ্ছি। অভিনয়শিল্পী চূড়ান্ত করার কাজ হচ্ছে। ১০ থেকে ১২ দিনের শুটিংয়ের পরিকল্পনা করছি। দর্শক এবার নতুন অপূর্বকে দেখবেন।