এবার আমির-সালমান বন্ধুত্বে ফাটল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমির-সালমান
আমির-সালমান

বলিউডের অন্যতম প্রভাবশালী দুই তারকা অভিনেতা সালমান খান ও আমির খান বরাবরই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন। কিন্তু সম্প্রতি তাঁদের কথা-বার্তায় সেই বন্ধুত্বে ফাটলের ইঙ্গিত খুঁজে পাচ্ছেন বলিউডের বাসিন্দারা।
রাজকুমার সন্তোষী পরিচালিত ‘আন্দাজ আপনা আপনা’ (১৯৯৪) ছবিতে অভিনয় করেছিলেন সালমান ও আমির। রাজকুমার সন্তোষীর পরিচালনায় সম্প্রতি মুক্তি পেয়েছে ‘ফাটা পোস্টার নিকলা হিরো’ ছবিটি। এর ছোট একটি চরিত্রে অভিনয় করেছেন সালমান। ছবিটির একটি দৃশ্যে দেখা যায়, সালমান তাঁর গাড়িচালককে নির্মাতা রাজকুমার সন্তোষীর অফিসে যেতে বলছেন। কারণ ‘আন্দাজ আপনা আপনা’র সিক্যুয়েলে অভিনয়ের জন্য চুক্তি স্বাক্ষর করতে হবে তাঁকে।
‘আন্দাজ আপনা আপনা’র সিক্যুয়েলে আমিরের সঙ্গে অভিনয় করবেন কি না—এমন প্রশ্নের জবাবে আমিরকে খোঁচা মেরে সালমান বলেন, ‘ওহ ঈশ্বর, আমাকে আবারও আমিরের সঙ্গে অভিনয় করতে হবে!’ সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে ওয়ান ইন্ডিয়া।
এদিকে, সম্প্রতি করণ জোহরের সঙ্গে এক সাক্ষাত্কারে সালমান সম্পর্কে নেতিবাচক মন্তব্য করেছেন আমির। তিনি জানিয়েছেন, দেরি করে ছবির সেটে হাজির হওয়ার বদভ্যাস ছিল সালমানের। কিছুদিন সালমানের সঙ্গে কথা বলা বন্ধ ছিল বলেও জানিয়েছেন এই ‘মিস্টার পারফেকশনিস্ট’ তারকা।