এবার আর খলনায়ক নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিশা সওদাগর
মিশা সওদাগর

মেয়েরাও মানুষ, স্বামী কেন আসামি, শেষ বংশধর, জবাবদিহি, স্বামী ছিনতাই—যৌথ প্রযোজনার এসব ছবিতে মিশা সওদাগর ছিলেন খলনায়ক। ছবিগুলি দুই বাংলায় ব্যবসায়িক দিক থেকে সাফল্য পেয়েছে। বছর সাতেক পর আবারও বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার আমি শুধু চেয়েছি তোমায় ছবিতে অভিনয় করবেন মিশা সওদাগর।
মিশা বলেন, ‘এবার খলনায়ক নয়, আমি পুরোপুরি ইতিবাচক একটি চরিত্রে অভিনয় করব।’
আমি শুধু চেয়েছি তোমায় ছবিটি পরিচালনা করবেন ভারতের অশোক পতি আর বাংলাদেশের অনন্য মামুন। ছবিতে আরও অভিনয় করবেন কলকাতার শুভশ্রী ও অঙ্কুশ আর বাংলাদেশের পিয়া বিপাশা ও সাইমন সাদিক।
এদিকে ভারতীয় সংবাদমাধ্যম টিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে অশোক পতি জানান, ত্রিভুজ প্রেমের কাহিনি নিয়ে আমি শুধু চেয়েছি তোমায় ছবিটি তৈরি হবে। শুটিং শুরু হবে আগামী ৫ জানুয়ারি। দার্জিলিংয়ের সেন্ট পল স্কুলে হবে শুটিং। এখানেই শাহরুখ খান অভিনীত হিন্দি ছবি ম্যায় হুঁ নার শুটিং হয়েছিল।