এবার ইডফাতে ‘শুনতে কি পাও’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জার্মানিতে অনুষ্ঠেয় বিশ্বের প্রাচীনতম প্রামাণ্য উৎসব ডক-লাইপজিগের উদ্বোধনী ছবির আমন্ত্রণ পেয়েছে শুনতে কি পাও প্রামাণ্য ছবিটি। এবার ছবিটি আমন্ত্রিত হয়েছে বিশ্বের বৃহত্তম প্রামাণ্য ছবির আসর নেদারল্যান্ডের ‘ইডফা’র রজতজয়ন্তী উৎসবে। উৎসব অনুষ্ঠিত হবে আগামী ১৪ থেকে ২৫ নভেম্বর। ১১ দিনের এই উৎসবে প্রায় ৩০০ ছবির প্রদর্শনী হবে। শুনতে কি পাও ছবির পরিচালক কামার আহমাদ বলেন, ‘ইডফা বিশ্বের বৃহত্তম প্রামাণ্য উৎসব। শুনেছি, এই উৎসবে প্রতিবছর প্রায় এক লাখ ২০ হাজার দর্শকের সমাগম ঘটে। সৃজনশীল আর নিরীক্ষাধর্মী ছবি প্রদর্শনের জন্য এ উৎসব সুপরিচিত।’ছবির প্রযোজক সারা আফরীন জানান, ডক-লাইপজিগ উৎসব থেকে তাঁরা ছবিটি নিয়ে যাবেন ইডফা উৎসবে। সুন্দরবনের কোল ঘেঁষে ছোট্ট একটি গ্রামের রোজকার গল্প নিয়ে তৈরি হয়েছে শুনতে কি পাও ছবিটি।