এবার ইমন-মীম জুটির ‘তুমি সন্ধ্যার মেঘমালা’
এফডিসির ১ নম্বর ফ্লোর। জোনাকির আলো ছবির শুটিং চলছে এখানে। চলবে আরও পাঁচ দিন। পরিচালক খালিদ মাহমুদ মিঠু। অভিনয় করছেন ইমন আর মীম। এই ছবির শুটিং শেষ হওয়ার আগেই আবারও জুটি হচ্ছেন ইমন ও মীম। ছবির নাম তুমি সন্ধ্যার মেঘমালা। পরিচালনা করবেন রিপন খান। তুমি সন্ধ্যার মেঘমালা মীমের চতুর্থ ছবি। তিনি জানালেন, এর আগে তাঁর দুটি ছবি মুক্তি পেয়েছে—আমার আছে জল ও আমার প্রাণের প্রিয়া। ইমন জানালেন, একজন অটিস্টিক ছেলেকে ভালোবাসে মেয়েটি। শুধু ভালোবাসা দিয়ে ছেলেটিকে সে সুস্থ করে তোলে। আর তুমি সন্ধ্যার মেঘমালা হবে তাঁর ২৫তম ছবি। তুমি সন্ধ্যার মেঘমালায় সব কটি গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন হাবিব। গানগুলোতে তিনি কণ্ঠও দিয়েছেন। আরও গেয়েছেন ন্যান্সি ও কনা। গানের কথা লিখেছেন কবির বকুল, শফিক তুহিন ও সুমী (চিরকুট)। আগামী রোববার আয়োজন করা হয়েছে মহরত অনুষ্ঠানের। শুটিং শুরু হবে ১৫ সেপ্টেম্বর।