এবার ঈদে শাহরুখ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিন বছর ধরে অলিখিত একটা নিয়ম করে ফেলেছেন সালমান খান। গত তিন ঈদে বলিউডে মুক্তি পেয়েছে তাঁর ওয়ান্টেড, বডিগার্ড ও এক থা টাইগার ছবিগুলো। এবার রোজার ঈদে মুক্তি পাচ্ছে না সালমানের ছবি। তবে মাঠ তো আর ফাঁকা থাকবে না। সুযোগটা কাজে লাগাচ্ছেন সালমানের ‘অঘোষিত শত্রু’ শাহরুখ খান। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ঈদে মুক্তি পাচ্ছে তাঁর চেন্নাই এক্সপ্রেস। রোহিত শেঠির এই ছবিতে শাহরুখের সহ-অভিনেতা সানি দেওল। ১৯৯৩ সালে যশ চোপড়ার ডর ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল এই দুই তারকাকে। সেবার ছবিটির অন্যতম প্রধান চরিত্রে অভিনয়ের সুযোগ পাওয়ার পরও শাহরুখের ছায়ায় ঢাকা পড়েছিলেন সানি। মিড-ডে।