এবার ঈদে সাত পর্বের ‘জিম্মি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক দলে আছে ভবঘুরে চাল-চুলোহীন কিছু মানুষ। রাতারাতি বড়লোক হওয়ার ফন্দি-ফিকিরে ব্যস্ত তারা। আরেক দলে আছে প্রাণোচ্ছল তরুণ-তরুণী। বিয়ে করতে ওরা গেছে বান্দরবান। ঘটনাচক্রে একত্র হয় এই দুই দলের মানুষ। এমন গল্প নিয়ে রেদওয়ান রনির এবারের ঈদের সাত পর্বের নাটক জিম্মি। ‘মানুষ যখন কঠিন সংকটে পড়ে, তখন তার সব ধরনের ভান-ভণিতা ভেঙে যায়। ভদ্রতার মুখোশ সরে গিয়ে বেরিয়ে আসে আসল রূপ। খুব আপন মানুষগুলোকেও তখন একদম অচেনা ঠেকে। জিম্মি নাটকের ভেতর দিয়ে মানুষের এই সম্পর্কের দিকগুলোই তুলে আনতে চেয়েছি।’ বললেন পরিচালক রেদওয়ান রনি।গত বছর কোরবানির ঈদের জন্য রনি তৈরি করেছিলেন পাঁচ পর্বের বিহাইন্ড দ্য সিন এবং এবার রমজান মাসের ঈদে প্রচারিত হয়েছে সাত পর্বের এই সময়ে সেই সব মানুষেরা। আলোচিত দুই ঈদের ধারাবাহিকের পর এবার তিনি তৈরি করলেন জিম্মি। এই ধারাবাহিকে অভিনয় করেছেন মোশাররফ করিম, ফারুক আহমেদ, সাজু খাদেম, মিশু, সাব্বির, চাষী, রাহা, আরাবীসহ আরও অনেকে। নাটকটি ঈদে দেখানো হবে দেশ টিভিতে।