এবার উপস্থাপক নওশীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরটিভির সংগীতনির্ভর প্রতিযোগিতার অনুষ্ঠান গোল্ডেন কী এবার তোমরা গাওতে নতুন উপস্থাপক হচ্ছেন নওশীন। জানা গেছে, এরই মধ্যে তিনি কাজ শুরু করেছেন। আজই প্রচারিত হবে অনুষ্ঠানটি।নওশীন জানান, যখন অনুষ্ঠানটি শুরু হয়, তখন তাঁকেই প্রথম উপস্থাপনা করার প্রস্তাব দেওয়া হয়। কিন্তু ওই সময় আরেকটি অনুষ্ঠান উপস্থাপনা করার আলাপ চলছিল বলে তিনি সম্মতি দেননি।নওশীন বলেন, ‘অনুষ্ঠানের বেশ কিছু পর্ব এরই মধ্যে প্রচারিত হয়েছে। সামনে শুরু হচ্ছে চূড়ান্ত পর্বে আসার প্রতিযোগিতা। এ পর্বগুলোই আমি উপস্থাপনা করছি। একটু ভিন্নভাবে কাজটা করার চেষ্টা করছি।’এবার তোমরা গাও অনুষ্ঠানটি পরিচালনা করছেন ইজাজ খান। প্রতিযোগিতার চার বিচারক হলেন আহমেদ ইমতিয়াজ বুলবুল, সামিনা চৌধুরী, শওকত আলী ইমন ও বাপ্পা মজুমদার।