এবার উপস্থাপক সায়েম ও পুতুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ক্লোজআপ ওয়ান—তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা নিয়ে তৈরি অনুষ্ঠান উপস্থাপনা করছেন পুতুল ও সায়েম। এর আগে এই প্রতিযোগিতা নিয়ে তৈরি অনুষ্ঠান উপস্থাপনা করেছিলেন পুতুল ও প্রয়াত আবিদ। আবারও উপস্থাপনার দায়িত্ব পেয়ে আবিদকে স্মরণ করলেন পুতুল। তাঁরা দুজনই ‘ক্লোজআপ ওয়ান তারকা’। গত সোমবার রাজধানীর মোহাম্মদপুরে শারীরিক শিক্ষা কলেজ মিলনায়তনে বাছাইপর্বে উপস্থাপকের ভূমিকায় ছিলেন পুতুল। তারই ফাঁকে তিনি বললেন, ‘আবিদের কথা খুব মনে পড়ছে। এর আগের আসরে আমরা অনেক মজা করেছিলাম। কিন্তু আজ ও নেই।’সায়েম বললেন, ‘আমি অনেক অনুষ্ঠান উপস্থাপনা করেছি। কিন্তু ‘ক্লোজআপ ওয়ান—তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতায় সুযোগ পাওয়া একদিকে যেমন আনন্দের, অন্যদিকে সম্মানের।’প্রতিযোগিতাটি আয়োজন করেছে ইউনিলিভার বাংলাদেশ। আর এই প্রতিযোগিতা নিয়ে তৈরি অনুষ্ঠান পরিচালনা করছেন আলফ্রেড খোকন। প্রচারিত হবে এনটিভিতে।