এবার একটু অন্য রাস্তায় হাঁটছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এটিএন বাংলায় আজ শুরু হচ্ছে ধারাবাহিক নাটক ডিবি। নাটকটি পরিচালনা করছেন শহীদুজ্জামান সেলিম। কথা হলো তাঁর সঙ্গে।‘ডিবি’ নাটকের ভাবনাটা কী রকম?পত্রিকার পাতা খুললেই দেখি হত্যা, ছিনতাই, চুরি, ডাকাতি, অপহরণ ঘটেই চলেছে। প্রতিটি ঘটনার পেছনেই থাকে নানা রহস্য। ডিবি নাটকে সেই সব রহস্যের জট খোলা হবে। আমরা এই ধারাবাহিকের জন্য বেছে নিচ্ছি সমসাময়িক কিছু ঘটনা। আর তা দর্শকের সামনে তুলে ধরছি বাস্তবসম্মতভাবে। এ ধরনের ধারাবাহিক তৈরির ব্যাপারে আগ্রহী হলেন কেন?মানুষের সম্পর্ক, প্রেম, ভালোবাসা নিয়ে নাটক তো অনেক হলো। এবার আমি একটু অন্য রাস্তায় হাঁটছি। গোয়েন্দা কাহিনির প্রতি অনেকেরই আগ্রহ রয়েছে। ভাবলাম, বাস্তব ও সত্য ঘটনা নিয়ে যদি আমরা কাজ করি, তাহলে দর্শক ভিন্ন স্বাদের নাটক উপভোগ করবেন। একটি পর্ব দেখলে পরেরটি দেখার জন্য তাঁকে অপেক্ষা করতেই হবে। কাহিনিগুলো আপনারা কীভাবে সংগ্রহ করছেন?এ ব্যাপারে পুলিশের গোয়েন্দা বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের খুব সহযোগিতা করছে। শুধু কেস দিয়ে নয়; অস্ত্র, গাড়ি, পোশাক, নিরাপত্তা, এমনকি ঘটনাটিকে বাস্তবসম্মত করে তোলার জন্য প্রয়োজনীয় সব পরামর্শ দিচ্ছে, শুটিং ও অপারেশনের সময় সঙ্গে থাকছে। এটিএন বাংলা থেকে জেনেছি, ধারাবাহিকটি নাকি এক হাজার পর্ব হচ্ছে?তা আমি জানি না। তবে আমাদের যত দিন ভালো লাগবে, দর্শক যত দিন পছন্দ করবেন, তত দিনই করব।একটি কাহিনি নিয়ে কয়টি পর্ব করছেন?পাঁচ থেকে ছয়টি। আর ধারাবাহিকটি প্রচারিত হবে শনিবার থেকে সোমবার।আপনি নিজে কেন অভিনয় করছেন না?পরিচালনা করলে অভিনয়টা সম্ভব হয়ে ওঠে না; যদিও আমার সহযোগী পরিচালক আছেন যুবরাজ খান। তার পরও দর্শকদের ভালো কিছু উপহার দেওয়ার জন্য পরিচালনার দিকেই বেশি গুরুত্ব দিচ্ছি।