এবার একটু মজা হোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হিরোইন ছবিতে তাঁর চরিত্রটা বেশ গভীর। অভিনয়ও করেছেন মন দিয়ে। সামনে আসছে আমির খান আর রানী মুখার্জির সঙ্গে তালাশ। এটাও হবে এ ধরনেরই।এবার কারিনা কাপুর চাইছেন হালকা কিছু করতে। করন জোহরের প্রযোজনা প্রতিষ্ঠান ধরম প্রোডাকশনসের নতুন একটি ছবিতে অভিনয় করবেন কারিনা। পরিচালক পুনিত মালহোত্রা। কারিনার সঙ্গে এই ছবিতে আছেন ইমরান খান। ‘বেশ মজার আর হালকা ধরনের ছবি করতে চাইছি এখন। এখনকার তরুণেরা বেশ ভালো ছবি করছে। এক ম্যায় ঔর এক তু ছবির পর আবার ইমরান খানের সঙ্গে কাজ করতে চাই আমি। নাচ-গানে ভরপুর চটকদার ছবি বানায় পুনিত। ওর ছবিতে কাজ করাটা বেশ মজারই হবে আমার জন্য।’ বলেছেন কারিনা। স্ক্রিন।