এবার একসঙ্গে অভিনয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উপস্থাপক জুটি নওশীন ও সায়েম এবার একসঙ্গে অভিনয় করেছেন। নাটকের নাম বাই-ইক। একটি বাইক চুরি হওয়ার ঘটনায় মেয়েটির বিয়ে অনিশ্চিত হয়ে পড়ে। ওদিকে আরেকজন বাইকটি চুরি করে বেশ হাওয়া খেয়ে বেড়াচ্ছেন। এমনি গল্প নিয়ে ঈদের জন্য এহসান এলাহী তৈরি করেছেন নাটকটি। নওশীন বলেন, ‘আমি আর সায়েম অনেক দিন ধরে উপস্থাপনা করলেও এবারই প্রথম কোনো নাটকে জুটি হয়ে অভিনয় করলাম। এটা পুরোপুরি হাসির নাটক।’ সায়েম বলেন, ‘নাটকটির গল্প খুব ভালো লেগেছে। বিশেষ করে, বাইক চুরির চরিত্র আরও মজার।’ নাটকে আরও অভিনয় করেছেন আগুন, কচি খন্দকার প্রমুখ।নওশীন ও সায়েমের উপস্থাপনায় আরটিভিতে এখন প্রচারিত হচ্ছে জেগে আছো কি?।