এবার কন্যা সন্তানের বাবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিতীয়বারের মতো বাবা হলেন । গতকাল শনিবার বিকেলে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসক সুরাইয়া বেগমের তত্ত্বাবধানে সফল অস্ত্রোপচারের মাধ্যমে কন্যাসন্তানের জন্ম দেন ফেরদৌসের স্ত্রী তানিয়া ফেরদৌস। মা ও মেয়ে দুজনই সুস্থ আছেন বলে জানা গেছে। বাবা হওয়ার আনন্দে ফেরদৌস বলেন, ‘আমি খুব খুশি হয়েছি। এ অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারব না—এক অসাধারণ অনুভূতি। এ নিয়ে দ্বিতীয়বারের মতো বাবা হলাম।’ ফেরদৌস সবার কাছে নবজাতকের জন্য দোয়া চেয়েছেন। ছেলে নুজহাত ফেরদৌসের নামের সঙ্গে মিল রেখে নবজাতকের নাম রাখা হয়েছে নুজরান ফেরদৌস।