এবার কবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অভিনয়শিল্পী ভূমিকা চাওলাকে মনে আছে? তেরে নাম ছবির মিষ্টি সেই মেয়েটি এবার কবি বনে গেছেন। তাঁর লেখা ৬০টি কবিতা নিয়ে প্রকাশিত হতে যাচ্ছে একটি বই। গত কয়েক বছরে তাঁর জীবনে ঘটে যাওয়া নানা কিছু নিয়ে লেখা হয়েছে এগুলো।ভূমিকা এখন কাজ করছেন তেলেগু ছবিতে। বইটি প্রকাশিত হবে আগামী বছর। মিড-ডে।