এবার করলেন চুরি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মদ্যপান করে গাড়ি চালানো, মারামারি, চুরি—একের পর এক অভিযোগ পিছু নিয়েছে গায়িকা ও অভিনেত্রী লিন্ডসে লোহানের। যেখানেই যান, সেখানেই ঘটান একেকটা কাণ্ড। এ কারণে নির্মাতারা তাঁর থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। এই তো কিছুদিন আগে একটি ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের মওকা হাতছাড়া হয়ে গেল। কদিন আগে লস অ্যাঞ্জেলেসের সমুদ্রসৈকতের কাছে একটি দোকানে ঢুঁ মেরেছিলেন লোহান। ফেরার সময় কাউকে কিছু না বলে আড়াই হাজার ডলার দামের একটি হার নিয়ে আসেন। সোজা কথায় যাকে বলে চুরি। গত ২২ জানুয়ারির ওই ঘটনায় পুলিশ লোহানের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালতে পেশ করেছে। লোহানকে বিচারের মুখোমুখি হতে হবে কি না, আদালত তা খতিয়ে দেখছেন। অভিযোগ প্রমাণিত হলে ছয় মাসের জেল হয়ে যেতে পারে এই অভিনেত্রীর। ওয়েবসাইট।