এবার কাজী হাবলুর অ্যালবাম
সবার কাছে কাজী হাবলুর পরিচয় তিনি লাতিন পারকেশন (এলপি) বাজান। আজম খানের উচ্চারণ ব্যান্ডের সঙ্গে তিনি যুক্ত হন ১৯৭৩ সালে। দুই বছর পর সদস্য হলেন স্পন্দনের। এরপর টানা ২৪ বছর রুনা লায়লার সঙ্গে বিভিন্ন কনসার্টে এলপি বাজিয়েছেন। ২০০০ সালে এসে যুক্ত হলেন এলআরবির সঙ্গে। আর এখন আছেন রেনেসাঁতে। তারই ফাঁকে কাজী হাবলু অসংখ্য গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন। প্রখ্যাত শিল্পীদের কণ্ঠে তাঁর সুর করা অনেক গান হয়েছে জনপ্রিয়। এবার তিনি নিজের গাওয়া গান নিয়ে অডিও অ্যালবাম তৈরি করেছেন। অ্যালবামের নাম কথা ছিল। কাজী হাবলু বলেন, ‘অ্যালবামের সব কাজই শেষ। শিগগিরই তা প্রকাশ করবে জি সিরিজ।’ কথা ছিল অ্যালবামের গানের কথা লিখেছেন মাসুদ করিম, কামরুজ্জামান কাজল, কাজী ফারুক বাবুল, সৈয়দ মহসীন মুনীর ও রিজভি আহমেদ। সুর করেছেন কাজী হাবলু। সংগীত পরিচালনা করেছেন তাঁর ছেলে কাজী আনান।