এবার কুমার বিশ্বজিতের সঙ্গে ন্যান্সি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রুনা লায়লা, সাবিনা ইয়াসমীন থেকে শুরু করে এই সময়ের তারকা ন্যান্সির সঙ্গেও গান গাইলেন কুমার বিশ্বজিৎ। গত শুক্রবার শ্রুতি রেকর্ডিং স্টুডিওতে মঈন বিশ্বাস পরিচালিত প্রেমের জন্য পৃথিবী ছবিতে দুই প্রজন্মের এই দুই শিল্পী প্রথমবারের মতো একসঙ্গে গান করলেন। এই প্রজন্মের শিল্পীদের মধ্যে এর আগে কণা জাগো ছবিতে কুমার বিশ্বজিতের সঙ্গে ‘রুমঝুম রুমঝুম বৃষ্টি’ গানটি গেয়েছিলেন। গানটি বেশ শ্রোতাপ্রিয়তা পেয়েছে। এবার তিনি ন্যান্সিকে নিয়ে গাইলেন ‘এই তুমি আছো বলে আছে নিঃশ্বাস, এই কথা মনে প্রাণে করি বিশ্বাস’।আবিদ রনির সংগীত পরিচালনায় গানটিতে কণ্ঠ দেওয়ার পর বিশ্বজিৎকে প্রশ্ন করা হয়েছিল, আর কয় প্রজন্মের সঙ্গে তিনি গান করবেন। বিশ্বজিৎ হাসলেন। বললেন, ‘শ্রোতাদের ভালোবাসার কারণেই গান করছি। শ্রোতারা যত দিন চাইবেন, তত দিন গান করে যাব।’