এবার কৃষক!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অভিনেত্রী হিসেবে তাঁকে চেনে সবাই। কিন্তু কৃষক? কোনোকালেই না। ক্যামেরন ডায়াজের এবার ঝোঁক চেপেছে চাষবাস করার। জানিয়েছেন, চাষাবাদের কাজটা দারুণ উপভোগ করেন তিনি। কদিন এই কাজটা নিয়েই পড়ে থাকতে চান।‘সূর্য আর মাটি না থাকলে আমাদের কিছুই থাকত না। এই জিনিসটা আমি খুব অনুভব করি। পুরো একটা বছর খামারের পেছনে লাগাতে চাই আমি। আমি নিজেই শস্য ফলাব। কৃষিবিষয়ক কিছু লেখাপড়া আছে আমার। আর ফসল ফলানোর প্রক্রিয়াটা আমাকে সব সময়ই আকৃষ্ট করে।’ বললেন ক্যামেরন ডায়াজ। ওয়েবসাইট।