এবার কৌতুক অভিনেতার প্রেমে কেলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনপ্রিয় মডেল, অভিনেত্রী ও নৃত্যশিল্পী কেলি ব্রুক আবার প্রেমে পড়েছেন। এবার তাঁর কাঙ্ক্ষিত পুরুষ হচ্ছেন একজন কৌতুক অভিনেতা। জ্যাক হোয়াইটহল নামের এ কৌতুক অভিনেতার সঙ্গে তাঁকে প্রায়ই ঘুরতে দেখা যাচ্ছে।জানা গেছে, প্রায় কয়েক মাস আগে কেলি জ্যাকের সঙ্গে প্রথম পরিচিত হন। তবে নভেম্বরে দিকে এসে তাঁদের দুজনের সম্পর্কটা আরও ঘনিষ্ঠ হন।এদিকে বড়দিনের আগে জ্যাক তাঁর এক ঘনিষ্ঠ বন্ধুর কাছে কেলি সম্পর্কে নানা রকম প্রশংসাসূচক মন্তব্য করেন। জ্যাক তাঁর বন্ধুকে বলেন, কেলি অসাধারণ এক নারী। তাঁর অসাধারণত্ব সত্যিই অকল্পনীয়। কেলির সঙ্গে সম্পর্কে জড়িয়ে তিনি নিজেকে সৌভাগ্যবান মনে করছেন বলেও মন্তব্য করেন জ্যাক।উল্লেখ্য, এর আগে জেসন স্টেটহ্যাম নামের একজন অভিনেতার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল কেলি ব্রুকের। এরপর বিলি জেন ও ড্যানি সিপ্রিয়ানি নামের আরও দুজনের সঙ্গে তিনি প্রেম করেন। বিলির সঙ্গে প্রেম তো গড়িয়েছিল বিয়ে অবধি। -টাইমস অব ইন্ডিয়া।