এবার ক্যাটরিনা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউডে ক্যাটরিনা কাইফের জনপ্রিয়তা এখন তুঙ্গে। সম্প্রতি রাজনীতি ছবির সাফল্য তাঁর ক্যারিয়ারকে কয়েক ধাপ এগিয়ে দিয়েছে। নির্মাতাদের দৃষ্টি এখন ক্যাটরিনার দিকে। সীতা ঔর গীতা ছবিটি রিমেক হতে যাচ্ছে। সেই ছবিতে ক্যাটরিনাকে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছে। শুধু কি তাই, ক্যাটরিনার কথা মাথায় রেখে ছবির মূল গল্পেও আনা হচ্ছে পরিবর্তন। এর আগে হেমা মালিনী সীতা ঔর গীতা ছবিতে অভিনয় করে বিপুল প্রশংসা কুড়িয়েছিলেন। হেমা মালিনীর জায়গায় ক্যাটরিনা কেমন করেন, সেটাই এখন দেখার বিষয়। ওয়েবসাইট।