এবার ক্লিওপেট্রা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এলিজাবেথ টেলর আর রিচার্ড বার্টন মিলে রুপালি পর্দায় অবিস্মরণীয় করে রেখেছেন ক্লিওপেট্রা আর মার্ক অ্যান্টনির চরিত্র। হলিউডের কিংবদন্তি এই জুটির পর হালের ব্র্যাড পিট আর অ্যাঞ্জেলিনা জোলি আসছেন মার্ক অ্যান্টনি আর ক্লিওপেট্রা রূপে।কুইন অব দ্য নাইল: ক্লিওপেট্রা নামের এই ছবিতে মিসরের সম্রাজ্ঞী ক্লিওপেট্রার ভূমিকায় জোলির অভিনয় করাটা মোটামুটি নিশ্চিত। ছবির প্রযোজক আগ্রহী ব্র্যাড পিটকে নেওয়ার ব্যাপারেও। পুরোপুরি অ্যাঞ্জেলিনা জোলির কথা মাথায় রেখেই তৈরি হচ্ছে ক্লিওপেট্রা ছবির চিত্রনাট্য। ওয়েবসাইট।