এবার ক্লিন বিদ্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডার্টি পিকচার বা কাহানি ছবির চরিত্রগুলো ছিল টক-ঝাল-মিষ্টি স্বাদে ভরপুর। এবার পুরোপুরি নিরামিষ এক চরিত্রে আবির্ভূত হচ্ছেন বিদ্যা বালান। ক্যামেরার পেছনে থাকছেন নো ওয়ান কিলড জেসিকা ছবির পরিচালক রাজকুমার গুপ্ত। নতুন এই ছবির নাম ঘানচক্কর। ‘এত দিন নানা প্রেক্ষাপটে অনেক রূপে পর্দায় হাজির হয়েছিলেন বিদ্যা। ঘানচক্কর ছবিতে আর দশজন নারীর একজন হিসেবে দেখা যাবে তাঁকে। খুন কিংবা রহস্যের কোনো বালাই নেই এই ছবির কাহিনিতে।’ বললেন ছবিসংশ্লিষ্ট এক ব্যক্তি। ছবির চিত্রনাট্য বাছাইয়ে বিদ্যা যে মুন্সিয়ানা দেখাচ্ছেন, তা বেশ স্পষ্ট। মানতেই হবে, চরিত্রের স্বাদ বদলে তাঁর জুড়ি মেলা ভার হয়ে পড়ছে। মিড-ডে।