এবার খুনি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এত দিন পর্দায় শাকিব খানকে দেখা গেছে দুষ্টু ছেলে, কলেজ কিংবা বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলে, দিনমজুর, গ্যারেজের মিস্ত্রি—এমনি নানা চরিত্রে। এবার তিনি অভিনয় করবেন ভয়ংকর এক খুনির চরিত্রে। ছবিটি পরিচালনা করবেন মালেক আফসারি। জানা গেছে, প্রায় তিন বছর পর ছবি নির্মাণ করতে যাচ্ছেন মালেক আফসারি। ছবির সম্ভাব্য নাম দিয়েছেন মোস্ট ওয়ান্টেড। ছবিতে শাকিবের বিপরীতে অভিনয় করবেন অপু বিশ্বাস।ছবির গল্প প্রসঙ্গে জানা গেছে, খুনি হিসেবে ফেরার থাকেন শাকিব। শহরে একের পর এক হত্যাকাণ্ড ঘটেই চলেছে। পুলিশ খুঁজছে শাকিবকে।