এবার গানে মাধুরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মা স্নেহলতা দীক্ষিতের সঙ্গে গানে কণ্ঠ দিচ্ছেন মাধুরী দীক্ষিত
মা স্নেহলতা দীক্ষিতের সঙ্গে গানে কণ্ঠ দিচ্ছেন মাধুরী দীক্ষিত

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিতের নাচের কথা সবারই জানা। সারা বিশ্বের সিনেমাপ্রেমী মানুষেরা তাঁর নাচের পাগল। তবে এবার আর নাচ নয়, ছবিতে প্রথমবারের মতো গান গেয়েছেন এই অভিনেত্রী। ৭ মার্চ ভারতে মুক্তি পাচ্ছে গুলাব গ্যাং। এই ছবিতে গান গেয়েছেন মাধুরী। ‘রঙ্গি সারি গুলাবি চুনাড়িয়া’ শিরোনামের এই গানের শুরুতে মাধুরীর সঙ্গে আরও কণ্ঠ দিয়েছেন তাঁর মা শাস্ত্রীয় সংগীতশিল্পী স্নেহলতা দীক্ষিত।
গুলাব গ্যাং উত্তর প্রদেশের বান্দেলখান্ড এলাকার একটি গুন্ডাবাহিনীর সত্যিকার ঘটনা অবলম্বনে নির্মিত হচ্ছে। ছবিটি পরিচালনা করেছেন সৌমিক সেন। টিএনএন।