এবার গানের প্রতিযোগিতার বিচারক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারই প্রথম গানের প্রতিযোগিতার বিচারক হলেন সংগীতশিল্পী আসিফ। তিনি জানালেন, পোশাকশ্রমিকদের নিয়ে আয়োজিত গানের প্রতিযোগিতার অনুষ্ঠানে বিচারক হিসেবে থাকছেন। গত বৃহস্পতিবার আয়োজকদের সঙ্গে এ ব্যাপারে তাঁর চুক্তি স্বাক্ষরিত হয়েছে।পোশাকশ্রমিকদের নিয়ে ‘গর্ব—সমৃদ্ধি সৈনিকের গানের প্রতিযোগিতা’ যৌথভাবে আয়োজন করেছে বিজিএমইএ, বাংলাভিশন ও গানচিল।বাংলাভিশনের অনুষ্ঠান বিভাগের প্রধান শামীম শাহেদ জানান, এরই মধ্যে এই প্রতিযোগিতার জন্য নাম নিবন্ধন শুরু হয়েছে। ৭ অক্টোবর পর্যন্ত তা অব্যাহত থাকবে। সপ্তাহ দু-একের মধ্যেই শুরু হবে অডিশন রাউন্ড। দেশের বিভিন্ন জেলা শহরে এর বাছাইপর্বের আয়োজন করা হবে।গানের প্রতিযোগিতায় বিচারক হওয়া প্রসঙ্গে আসিফ বললেন, ‘দেশের মোট বিদেশি আয়ের প্রায় ৭০ শতাংশ আসে এই পোশাকশ্রমিকদের মাধ্যমে। কিন্তু এখন এই ক্ষেত্রটিকে ধ্বংস করার জন্য একটি মহল চেষ্টা করছে। আমি মনে করি, এই প্রতিযোগিতা আয়োজনের মধ্য দিয়ে মালিক ও শ্রমিকদের মধ্যে সম্পর্কের উন্নয়ন হবে, অস্থিরতা বন্ধ হবে, পোশাকশ্রমিকেরা বিনোদন পাবেন এবং তাঁদের সামাজিক অবস্থানের পরিবর্তন ঘটবে।’আসিফ আরও জানান, তিনি এই প্রতিযোগিতার বিচারক হিসেবে যে সম্মানী পাবেন, তা থেকে পাঁচ লাখ টাকা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী বিপুল ভট্টাচার্যের চিকিৎসার জন্য দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।