এবার গৃহবন্দী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক দিন আগে লস অ্যাঞ্জেলেসের প্রশাসন বলেছিল, চুরির দায়ে তাঁকে ১২০ দিন না হলেও অন্তত ৮৪ দিন জেল খাটতে হবে। পরের দিনই ভোল পাল্টে প্রশাসন বলল, এমন কোনো গুরুতর অপরাধ করে বসেননি লিন্ডসে লোহান, যার কারণে জেলের ঘানি টানতে হবে তাঁকে। তবে ১৪ দিন গৃহবন্দী থাকতে হতে পারে তাঁকে। নজরদারির জন্য বাড়িজুড়ে বসানো হবে ক্লোজ সার্কিট টিভি ক্যামেরা। মাতাল হয়ে গাড়ি চালানো ও মাদকাসক্তির অভিযোগ থেকে রেহাই পাওয়ার পর মাস কয়েক আগে মার্কিন এই তারকা লস অ্যাঞ্জেলেসের এক দোকান থেকে একটি হার চুরি করেছিলেন। ওয়েবসাইট।